বুধবার (১৮ ডিসেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জসিম। পরে তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
.png)
নিহতের চাচা বশির আহমদ বলেন, আমার ভাতিজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, মঙ্গলবার রাতে ধারালো কোনো অস্ত্র দিয়ে জসিমের গলার একপাশে আঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে তার শ্বাসনালী কেটে যায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।