ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল রংমিস্ত্রির

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪০, ১৯ ডিসেম্বর ২০২৪
দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল রংমিস্ত্রির
ফাইল ফটো

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে মো. সোহেল নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর হাজী মুহাসীন রোডে এ ঘটনা ঘটে। নিহত সোহেল সাতক্ষীরার আনুলিয়া রাজাপুরের বাসিন্দা খালেক কারিগরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা মহানগরীর বাবুখান রোড দ্বিতীয় গলির বাসিন্দা রংমিস্ত্রি মো. সোহেলকে গুলি করে দুর্বৃত্তরা। পিঠের ডানপাশে গুলি লাগে পেটের বাম সাইড থেকে বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিটি মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, রাতে নগরীর হাজী মহসীন রোডে গুলিবিদ্ধ হয়ে মো. সোহেল নামে এক রংমিস্ত্রি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!