[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীত
ছবি: ডেইলি বাংলাদেশ
পাহাড় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর ঘন কুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেড়েছে শীত। এ জেলায় কয়েকদিন ধরেই তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৬টায় ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।
তিনি বলেন, আজ সকাল ৬টায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে এক সপ্তাহের বেশি সময় ধরে যে শৈত্যপ্রবাহ ছিল তা কেটেছে। সকালেই দেখা মিলছে সূর্যের। হিম শীতল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে।
এদিকে তীব্র শীত আর একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!