ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তার মাঝখানে উল্টে গেল পর্যটকবাহী বাস, আহত ২০

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯, ১৯ ডিসেম্বর ২০২৪
রাস্তার মাঝখানে উল্টে গেল পর্যটকবাহী বাস, আহত ২০
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির আলুটিলায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে খাগড়াছড়ি-আলুটিলা পূর্নবাসন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।

আহতরা হলেন- কাউসার (৬৬), রেদোয়ান (৩০), শহিদুর রহমান (৩৭), রফিকুজ্জামান (৪৪), শামীম পারভেজ (৩২), ইমরান (৮), সামিরা সুরভী (১৯), অর্তি ঘোষ (৩৪), ইমরান হোসেন (৪১), শাহজাহান আলী (৫৬), আশরাফুল হক(৪৩), বিক্রম চক্রবর্তী (৩৫)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের সবাই রাজবাড়ী জেলার বাসিন্দা। তারা ঢাকা থেকে একটি টুরিস্ট গ্রুপের সঙ্গে সাজেক যাচ্ছিলেন।

দুর্ঘটনাকবলিত গাড়ির পর্যটক হাবিবুর রহমান বলেন, রাজবাড়ী জেলা থেকে প্রায় ২০ জন পর্যটক ঢাকার একটি টুরিস্ট গ্রুপের সঙ্গে সাজেক যাচ্ছিলেন। আলুটিলা পাহাড় থেকে নামার সময় অতিরিক্ত গতি থাকায় মোড় ঘুরতে গিয়ে সড়কের ওপর গাড়িটি উল্টে যায়।

Advertisement

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি চাকমা বলেন, খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজন একটু বেশি আঘাতপ্রাপ্ত হলেও গুরুতর আহত কেউ নেই।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!