বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কারখানার ভেতরে থাকা তুলা, বালি, বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। সেখানে থাকা শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন।
.png)
কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ভায়েলা এলাকার ডি এ কে নামক টেক্সটাইল মিলে আগুন লাগার খবর পাই। পরে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করি।
টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও ঘটনাস্থলে এসেছিল। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে দেখে তারা চলে যায়। এখনো কাজ করছে ফায়ার সার্ভিস। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।