বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর থানার সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে প্রায় ৫০০ থেকে ৫৫০ জন মুসল্লি অংশ নেন।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর মাওলানা জুবায়েরপন্থীকে হটিয়ে মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা মাঠে প্রবেশ করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হন।
.png)
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামে আমিরুল ইসলাম বাচ্চু (৭০), ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০), বগুড়ার তাজুল ইসলাম (৭০)। আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।