বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শুরায়ে নেজাম (জুবায়ের পন্থী) কুমিল্লা জেলার তাবলীগ জামাতের উদ্যোগে এ প্রতিবিাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সাদপন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব এজতেমায় নিষিদ্ধের দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখার চর সংলগ্ন ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কে জুবায়েরপন্থী তাবলীগ জামাত প্রতিবাদ মিছিল করলে একসময় চলাচল বন্ধ করে দেয়। পরর্বতীতে পৌনে ১২টার দিকে স্থানীয় নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
.png)