ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ১৯ ডিসেম্বর ২০২৪
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ক্রীড়া প্রতিযোগিতা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পাঁচদিন দিনব্যাপী ১৭তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মশাল প্রজ্জলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল আরমান (এস)। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মো. মিজানুর রহমান, কলেজ এ্যাডজুটেন্ট মেজর তাসমিম রোকাইয়া রিয়া, অন্যান্য কর্মকর্তা ও অনুষদ সদস্যসহ অভিভাবকরা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি হাউজের ১৫০ জন ক্যাডেট অংশগ্রহণ করছে। ক্যাডেটদের ছোট দল ও বড় দলে বিভক্ত করা হয়েছে। দু’দলে মোট ইভেন্ট সংখ্যা ২৫টি। আগামী ২৩ ডিসেম্বর প্রতিযোগিতার সমাপ্তি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!