ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পালানোর সময় বঙ্গোপসাগর থেকে ২৪ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ১৯ ডিসেম্বর ২০২৪
পালানোর সময় বঙ্গোপসাগর থেকে ২৪ রোহিঙ্গা আটক
আনোয়ারায় ২৪ রোহিঙ্গা আটক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগর থেকে ২৪ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। তারা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে সাগর থেকে তাদের উদ্ধার করে উপজেলা পারকি সৈকত এলাকায় নিয়ে আসা হয়। এ অভিযান চালান কোস্টগার্ডের রায়পুর বাতিঘর স্টেশনের সদস্যরা।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ জন শিশু, আটজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। তারা একটি ইঞ্জিনচালিত নৌকা করে হাতিয়ার ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলেন বলে জানিয়েছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, আটক রোহিঙ্গাদের কোস্টগার্ডের সহায়তায় কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!