ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে কওমী মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৪
সিলেটে কওমী মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ
সাদপন্থীদের হামলায় ৪ জন নিহতের ঘটনায় জড়িত খুনিদের ফাঁসির দাবিতে সিলেটে বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় ৪ জন নিহতের ঘটনায় জড়িত খুনিদের ফাঁসির দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চার শতাধিক মুসল্লি অংশ নেন।

স্থানীয় সূ্ত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে প্যান্ডাল নির্মাণে কর্মরত মুসল্লিদের ওপর তাবলীগ জামাতের সাদপন্থীদের হামলায় শুরায়ে নেজামের (জুবায়ের পন্থী) কয়েকজন নিরীহ তাবলীগ সাথীদের হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

Advertisement

বিক্ষোভ সমাবেশে বক্তারা তাবলীগ জামাতের মাওলানা  সাদ পন্থী তাবলীগ জামাতকে সিলেটের কোনো মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না এবং সাদ পন্থী তাবলীগ জামাতের কর্মকাণ্ড বন্ধ করার জন্য জোর দাবি করেন। হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন। 

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা শাহ মমশাদ আলী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমেদ শিহাব ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!