[ দেশজুড়ে ]
যুবদল নেতার বিরুদ্ধে জমির ধান কেটে নেয়ার অভিযোগ
ফাইল ফটো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে এক যুবদল নেতার বিরুদ্ধে জমি থেকে ধান কেটে নেয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্কাস হাওলাদারের বিরুদ্ধে স্থানীয় লুমা মগ্নির (রাখাইন) জমি থেকে ২৫০ মণ ধান কেটে নেয়ায় অভিযোগে এলাকাবাসীর ব্যানারে আলিপুরে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আড়াই শতাধিক মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবদলের যুগ্ম আব্বায়ক মো. আক্কাস হাওলাদার, জমির বর্গা চাষি, স্থানীয় কিছু রাখাইন সম্প্রদায়ের সদস্যসহ মহিপুর থানা যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!