ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে যুবদল নেতা বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ১০ ডিসেম্বর ২০২৪
পটুয়াখালীতে যুবদল নেতা বহিষ্কার
বহিষ্কৃত যুবদল নেতা মো. হাসান -ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় নৈতিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে তিন যুবদল নেতাকে বহিষ্কারের পর আরও এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে পটুয়াখালী জেলা যুবদলের দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে এদিন সকালে বহিষ্কৃত নেতা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের ৪নং ওয়ার্ডের ২নং সদস্য মো. হাসান। তাকে দলের সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

এর আগে, এদিন সকালে তিন বহিষ্কৃতরা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল মিয়াজী। কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সদস্য মিরাজ হাওলাদার এবং কুয়াকাটা পৌর যুবদলের সদস্য মো. ইউসুফ ঘরামি। তিনজনকেই দলের সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত যুবদল নেতা মো. হাসান বলেন, আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করা হয়েছে। যেসব অভিযোগ এনে আমাকে বহিষ্কার করা হয়েছে তার কোনো সত্যতা নেই। এটি সম্পূর্ণ দলীয় চক্রান্ত এবং রাজনৈতিক নোংরামি। কেন বহিষ্কার করা হয়েছে তা জেলা যুবদলের কাছে জানতে চাইবো।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক বলেন, দলীয় নিয়ম-নীতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রথমে তিনজন এবং পরে একজনকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের বিষয়ে জেলা যুবদল আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এই পরিষ্কার আদেশ নোটিশ আকারে জেলা থেকে করা হয়েছে। তবে কেউ যদি দলের নিয়ম-কানুন ও শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে তার কোনো দায়ভার কুয়াকাটা পৌর যুবদল নিবে না।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!