[ আইন-আদালত ]
চট্টগ্রামে ৭৭ জনের নামে যুবদল নেতার মামলা
চট্টগ্রাম আদালত- ফাইল ফটো
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুই কাউন্সিলরসহ ৭৭ জনের নামে মামলা করেছেন শিবলী নোমান নামে এক যুবদল নেতা। এছাড়া আরো ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সোমবার চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিকের আদালতে এ মামলার আবেদন করেন তিনি। আদালত সেটি গ্রহণ করে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নগরীর জুবিলী রোডের আমতলের তিন পোল এলাকায় গুলিবিদ্ধ হন শিবলী নোমান। তাকে প্রথমে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!