[ দেশজুড়ে ]
চট্টগ্রামে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত হায়দার আলী সাদ্দাম। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন। এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) রাতে থানার পশ্চিম মোহরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হায়দার আলী সাদ্দাম হবিগঞ্জের বাহুবলী থানার মিরপুর ইউনিয়নের জয়পুর ৬ নম্বর ওয়ার্ড এলাকার কদর আলীর ছেলে।
ওসি আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মোহরা এলাকা থেকে হায়দার আলী সাদ্দামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!