বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, হাড্ডি সাগর সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনিতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।
.png)
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর নগরীর চানমারী এলাকার ত্রাস আশিক বাহিনীর সদস্য। সে আশিক বাহিনীর সদস্য হিসেবে সোনাডাঙ্গা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো। তার নামে সোনাডাঙ্গা থানায় ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে।