ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেটকার, নিহত ২

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ২০ ডিসেম্বর ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেটকার, নিহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেটকার। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট-তামাবিল মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ সময় দুইজন নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ মহাসড়কের বাঘের সড়কের দামড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেটকার

Advertisement

জানা যায়, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘেরসড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ সবাই হতাহত হন। ঘটনাস্থলে মারা যান তিনজন। আহত হন অপর ২ যাত্রী। হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

জৈন্তাপুর থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!