ওই প্রবাসীর স্ত্রী ইতি বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ডাকাতরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে ঘর নগদ ৮ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুটসহ এবং ১৩ বিঘা জমির দলিলপত্র নিয়ে যায়।
তিনি আরো জানান, ঘর নির্মাণের উদ্দেশ্যে ব্যাংক থেকে ওই টাকা তুলে ঘরে রাখা হয়েছিল। তবে ডাক্তার দেখাতে শহরে যেয়ে রাতে তিনি বাবার বাড়িতে ছিলেন। তাই রাতে ওই ঘরে কেউ ছিলেন না।
.png)
ওই প্রবাসীর মা জাহানারা বেগম জানান, রাত ৩টার দিকে শব্দ পেয়ে বাইরে বের হলে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
এদিকে সালথা থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটি ডাকাতির ঘটনা নয়। অন্য কোনো বিষয় থাকতে পারে, তদন্ত করে দেখা হচ্ছে।