ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসার টয়লেটের পাশে নবজাতকের মরদেহ, নারীসহ ২ জন পলাতক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ২১ ডিসেম্বর ২০২৪
মাদরাসার টয়লেটের পাশে নবজাতকের মরদেহ, নারীসহ ২ জন পলাতক
ফাইল ছবি

নাটোরের সিংড়া উপজেলায় একটি আবাসিক মহিলা মাদরাসার টয়লেটের পাশ থেকে একে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পৌরসভার পেছনে পেট্রোবাংলা এলাকার চলনবিল আল জামিয়া ইসলামিয়া মহিলা মাদরাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, ওই মাদরাসায় কর্মরত এক অবিবাহিত নারী শিক্ষিকা গোপনে গর্ভপাত ঘটিয়ে এই বাচ্চা ফেলে পালিয়েছেন।
 
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মহিলা মাদরাসার নামে সেখানে অবৈধ কার্যকলাপ পরিচালনা হয়ে থাকে। এর আগে মাদরাসার ভেতরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে। পরে সেটি ধামাচাপা দেওয়া হয়।

চলনবিল আল জামিয়া ইসলামিয়া মহিলা মাদরাসার পরিচালক সাইফুল্লাহ সুমন জানান, মাদরাসায় ৫৬ জন ছাত্রী রয়েছে। তিনজন শিক্ষিকার মধ্যে একজনের সঙ্গে ওই মাদরাসার প্রতিষ্ঠাতা মুফতি সাহেবের সম্পর্ক রয়েছে। মাঝে মধ্যেই তার বাসায় যাতায়াত করতেন ওই শিক্ষিকা। এখন তারা ঘটনা ঘটিয়ে দুইজনই পালিয়েছেন।

Advertisement

এ বিষয়ে মাদরাসায় বাড়ি ভাড়া দেওয়া মালিক মোজাম্মেল হক বলেন, মহিলা মাদরাসার জন্যই আমি বাসা ভাড়া দিয়েছিলাম। কিন্তু আমার অজান্তেই সেখানে অনেক কিছুর খবর আমার কানে এসেছে। এজন্য এক মাসের মধ্যে মাদরাসা স্থানান্তরের নোটিশ দিয়েছি।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) রফিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদরাসার এক অল্প বয়সী শিক্ষিকার বাচ্চা বলে জানা গেছে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!