শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা জিরানী বাজারের পাশে দক্ষিণ পানিসাইল এলাকায় পদ্মা গেটের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চলমান রেখেছে। পুলিশের টহল গাড়ি দেখে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ ২ রাউন্ড টিয়ারশেল ফায়ার করে পদ্মা গেইট থেকে চক্রবর্তী এলাকায় চলে আসে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা জিরানি এলাকার আশেপাশের ফ্যাক্টরিসমুহ ছুটি ঘোষণা করতে ফ্যাক্টরি কর্তৃপক্ষদের বাধ্য করেছে।
.png)
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা টেক্সটাইলস ফ্যাক্টরির শ্রমিকদের ফ্যাক্টরির অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদান করায় সোয়া ১০টার দিকে টেক্সটাইলস শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে চলে যায়।
মহাসড়ক অবরোধ চলাকালীন আন্দোলনকারী শ্রমিকরা চক্রবর্তী এলাকায় ও জিরানি বাজারের পাশে পদ্মা গেটের সামনে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ৩০-৩৫ রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ফায়ার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে দুপুর ২টার দিকে শ্রমিকরা ফিডার রোডে চলে যাওয়ার প্রেক্ষিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে শ্রমিকরা চক্রবর্তী থেকে কাশিমপুরের ফিডার রোড এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় অবস্থান চলমান রেখেছে।
বর্তমানে চক্রবর্তী এলাকায় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল্লাহ, ব্রিগেড কমান্ডার, ৮১ পদাতিক ব্রিগেড, সাভার সেনানিবাস নেতৃত্বে এবং লেফট্যানেন্ট কর্নেল আসিফ রহমান অধিনায়ক ২৭ ইস্ট বেঙ্গলসহ সেনাবাহিনীর ২৮০ জন, বিজিবি ৩০ জন, পুলিশ ২৭০ জনসহ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।