ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টঙ্গী ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের প্রতিবাদে ভৈরবে সমাবেশ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ২১ ডিসেম্বর ২০২৪
টঙ্গী ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের প্রতিবাদে ভৈরবে সমাবেশ
টঙ্গী ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের প্রতিবাদে ভৈরবে সমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

টঙ্গী ইজতেমা ময়দানে গত ১৭ ডিসেম্বর রাতে নিরস্ত্র, ঘুমন্ত তাবলীগের সাথীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় তৌহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার জেলার ভৈরব উপজেলাস্থ নিউ টাউন মোড় এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন তৌহিদী জনতার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৫ শতাধিক মুসল্লি অংশ নেন।

প্রতিবাদ সমাবেশটি নিউটন মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়াল্টন প্লাজার সামনে থেকে শুরু হয়ে পৌর শহরস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন শুরায়ে নেজাম (জুবায়ের পন্থী) তাবলীগ জামাতের ভৈরব উপজেলা শাখার আমীর মাওলানা মুফতি মো. আব্দুল্লাহ। 

এছাড়া উপজেলা শাখার তাবলীগ জামাতের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুসল্লিসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও মাদরাসার ছাত্র- শিক্ষকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!