ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়েবাড়িতে বেড়াতে এসে লাশ হলো দুই ভাই

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ২১ ডিসেম্বর ২০২৪
বিয়েবাড়িতে বেড়াতে এসে লাশ হলো দুই ভাই
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- এইএচসি পরীক্ষার্থী মিহান (১৯) ও সপ্তম শ্রেণির ছাত্র সাজিত (১২)। শনিবার বিকেলে উপজেলার পানিহাতা এলাকার ভোগাই নদীর লক্ষীডোবায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিহান ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের স্কুলশিক্ষক আহাম্মদ আলীর ছেলে এবং সাজিত ময়মনসিংহ সদরের উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ুন কবীরের ছেলে।

নিহতদের স্বজনেরা জানায়, সাজিত ও মিহান পারিবারের অন্য সদস্যদের সঙ্গে পানিহাতা পাহাড়ে বেড়াতে আসে। দুপুরে পাহাড়ের গা ঘেঁষা নদী ভোগাইয়ের লক্ষীডোবায় মামাতো-ফুফাতো ওই দুই ভাই গোসলে নামে। এ সময় তারা নদীর বালুচরে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে প্রথমে সাজিত গভীরে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে জড়াজড়ি করে দুই ভাই গভীরে তলিয়ে যায়।

Advertisement

তাদের সঙ্গে আসা চাচা সোহরাব ভাগ্নে ও ভাতিজাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও তিনি নদীতে থাকা পাথরে আঘাত পেয়ে পড়ে যান। ততক্ষণে দুই ভাই নিখোঁজ হয়ে যায়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর পাঠানো হলে বিকেল পৌনে ৪টার দিকে নদীর তলদেশ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়।

স্বজনেরা আরো জানায়, একটি বিয়ে উপলক্ষে আত্মীয়স্বজন সবাই ময়মনসিংহের হালুয়াঘাটে সমবেত হয়। শুক্রবার বিয়ে শেষে শনিবার নারী-শিশুসহ মোট ১৮ জন মিলে পানিহাতা বেড়াতে আসে।

ডুবুরি নামিয়ে দ্রুত সময়ের মধ্যেই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জামালপুর ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!