রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে পড়েছে ফেরি।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, ঘণকুয়াশার কারণে রোববার ভোর ৫টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসময় রো-রো ফেরি খানজাহান আলী যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে রয়েছে। ৩টি ফেরি চিত্রা, হামিদুর রহমান ও ধানসিড়ি আরিচা ঘাটে এবং ২টি ফেরি শাহ আলী ও কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে।
.png)
রোববার সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে ঘণকুয়াশা পড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় দু’টি ফেরি হাসনাহেনা ও কেরামত আলী যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে নোঙর করে রয়েছে।
এছাড়া ৭টি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিএস ডা. গোলাম মাওলা,বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং বাগাইর লোড-আনলোডের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে এবং ২টি ফেরি ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরি চলাচলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন। ঘনকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।
বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের এজিএম আব্দুস সালাম বলেন, মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে রোববার সকাল সাড়ে ৬টায় ঘনকুয়াশা নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে ফেরি চালানো খুবই ঝুঝিপূ্র্ণ পড়ে। তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে রোববার সকাল সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘনকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।