ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রং মেখে গরু চুরি, হাতেনাতে ধরলো জনতা

কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ২২ ডিসেম্বর ২০২৪
রং মেখে গরু চুরি, হাতেনাতে ধরলো জনতা
গরু চুরি করে পালানোর সময় আলাউদ্দিন নামে এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা। ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় আলাউদ্দিন নামে এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা। 

রোববার (২২ ডিসেম্বর) উপজেলার নীলগঞ্জ ইউপির দৌলতপুর গ্রামের কৃষক বাদল হাওলাদারের গোয়াল ঘর থেকে রাতের আঁধারে গরু চুরি করেন ঐ ব্যক্তি। পরে আমতলী বাজারে বিক্রয়ের জন্য সকালে রং মেখে রাস্তায় হাঁটছিলেন তিনি। কিন্তু স্থানীয়দের সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটকের পর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে।

আটক গরু চোর আলাউদ্দিন মহিপুর সদর ইউনিয়নের নজিবপুর গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে।

Advertisement

আটক আলাউদ্দিন বলেন, শনিবার সকাল থেকে দৌলতপুর এলাকায় অবস্থানের পর রাতে গরু চুরি করে আমতলী বাজারে নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে আমাকে স্থানীয়রা ধরে ফেলে।

স্থানীয়রা জানান, নীলগঞ্জ ইউনিয়নে প্রায় সময় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের ঘটনায় আমরা সাধারণ মানুষ এই আতঙ্কে রয়েছি। এই চোর, ডাকাত ও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তারা।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গরু চোরকে আটক করে থানা পুলিশকে অবগত করা হয়েছে। চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!