[ দেশজুড়ে ]
পিরোজপুরে ২ রোহিঙ্গা যুবক আটক
নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নাজিরপুর থানার এসআই সরোয়ার হোসেন অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর-ঢাকা মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর পুত্র রোহিঙ্গা মনির আলম এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের পুত্র মো. শফিক।
এ বিষয়ে রাত ৮টার দিকে নাজিরপুর থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আটককৃতরা কী উদ্দেশ্যে আসছে বা কারা এনেছে সে বিষয় এখনও নিশ্চিত করা যাচ্ছে না। তবে খতিয়ে দেখা হচ্ছে কাদের মাধ্যমে এখানে এসেছে এবং কেন আসছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!