ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ঘন কুয়াশায় ৬ ট্রাকের সংঘর্ষে একজন নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২, ২৩ ডিসেম্বর ২০২৪
নাটোরে ঘন কুয়াশায় ৬ ট্রাকের সংঘর্ষে একজন নিহত
নাটোরে ঘন কুয়াশার কারণে ৬ ট্রাকের সংঘর্ষে একজন নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে ঘন কুয়াশার কারণে ৬ ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ওসি মো. মাহবুবুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ট্রাকচালক নিহত হন। তবে তার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত হয়েছেন ট্রাকের চালকসহ অন্তত সাতজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

দুর্ঘটনার পর গাড়ি চলতে না পারায় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ছয়টি মালবাহী ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৬-৭ জন আহত হয়েছেন। তাদের পরিচয় জানার কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!