[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ জনের মৃত্যু
ফাইল ছবি
লক্ষ্মীপুর সদরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন থেকে ডুবন্ত থেকে উদ্ধার করে দুই শিশুকে মুমূর্ষু অবস্থা হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত শিশুরা হলো, দক্ষিণ হামছাদি ইউনিয়নের হোসেন আহম্মেদের আট বছরের মেয়ে হাফসা আক্তার ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের সুমনের দুই বছরের সোহাগ।
উভয়ের স্বজনরা জানান, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়।
.png)
দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, ডুবন্ত অবস্থায় পানি থেকে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদেরকে মৃত অবস্থায় আনা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!