ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ২৩ ডিসেম্বর ২০২৪
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পারভীন বেগম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভীন সৈয়দপুর উপজেলার পৌরসভাধীন বাশঁবাড়ী এলাকার মৃত ইসমাইলের স্ত্রী।

জানা গেছে, ছেলে আদনানের সঙ্গে মোটরসাইকেল যোগে সৈয়দপুর থেকে বিরামপুর চিকিৎসকের কাছে যাচ্ছিলেন পারভীন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এ সময় মোটরসাইকেল আরোহী পারভীন ছিটকে পড়ে ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই দেহ ছিন্নভিন্ন হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় গ্রুরুতর আহত হন চালক আদনান। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগীতায় লাশ উদ্ধারের পাশাপাশি আহত আদনানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!