ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৬, ২৩ ডিসেম্বর ২০২৪
অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ১
উল্টে যাওয়া বাস উদ্ধার করে পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়া ১০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  মল্লিকাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা আহত যাত্রী কামরুন্নাহার জানান, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন। মল্লিকপাড়ায় একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

কাঁচপুর হাইওয়ে থানার এসআই মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোনারগাঁওয়ের মল্লিকাপাড়া এলাকায় জৌনপুর পরিবহনের (চট্টগ্রাম মেট্রো ১১-০৫-১২) দ্রুতগতির একটি বাস একটি অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান এবং নারীসহ ১০/১২ জন আহত হন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!