নিহত নজরুল ইসলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার পাখিমারা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নসিরনগর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, সেতুর পাইলিং করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন নজরুল। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।