ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ি ফেরা হলো না, কবরস্থানের পাশে মিলল তামিমের লাশ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ২৪ ডিসেম্বর ২০২৪
বাড়ি ফেরা হলো না, কবরস্থানের পাশে মিলল তামিমের লাশ
নিহত তামিম। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় তামিম (১৬) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মহানগরীর দৌলতপুর এলাকার মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তামিম শিকারীর মোড় এলাকার মিজান জমাদ্দারের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, তামিম প্রতিদিন সন্ধ্যার পর রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। সোমবার সন্ধ্যায় রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি যায়নি। সকাল পৌনে ১০ টার দিকে স্থানীয়রা দৌলতপুর মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!