ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাহাজে ৭ খুন: ‘লিখে’ ঘটনার বর্ণনা দিলেন জুয়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ২৪ ডিসেম্বর ২০২৪
জাহাজে ৭ খুন: ‘লিখে’ ঘটনার বর্ণনা দিলেন জুয়েল
পুলিশের কাছে লিখে ঘটনার বর্ণনা দিলেন জুয়েল। ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজে হত্যাকাণ্ডের শিকার ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, এ ঘটনায় বেঁচে ফেরা জুয়েল রানার অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানান, জুয়েলের শ্বাসনালী কেটে গেছে। তবে শ্বাস নেয়ার জন্য কৃত্রিম নল লাগানো হয়েছে।

আহত জুয়েল কথা বলতে না পারলেও নৌ পুলিশের কাছে ঘটনার বর্ণনা লিখে দিয়েছেন। তিনি জানিয়েছেন, দুর্বৃত্তরা ৭ থেকে ৮ জনের দল ছিল। রোববার দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুরে নোঙর করার পর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। একপর্যায়ে রাত ৪টার দিকে কেবিনের দরজায় নক করে দৃর্বৃত্তরা। এ সময় দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার গলায় ছুরিকাঘাত করে তারা।

Advertisement

অপরদিকে, সাত শ্রমিক-কর্মচারী হত্যার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নৌযান শ্রমিকরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় নোঙর করা সারবাহী লাইটার জাহাজ ‘এমভি আল-বাখেরা’ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড। এ সময় তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। পুলিশের ধারণা, ডাকাতির সময় নৌযানটির চালক ও কর্মীদের হত্যা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!