[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা
ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়। ছবি: সংগৃহীত
গত দুদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর কনকনে শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ।
.png)
তিনি বলেন, গত দুদিন ধরে তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালও ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!