বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইমান আকিদা সংরক্ষণ কমিটি দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরস্থ মার্কাজ মাদরাসার সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে তিন হাজার মুসল্লি অংশ নেন। বিক্ষোভ মিছিলটি মার্কাজ মাদরাসা থেকে শুরু করে কাচারি মোড়, থানা মোড় হয়ে মার্কাজ মাদরাসার সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
.png)