[ দেশজুড়ে ]
সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
প্রতীকী
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নওশের আলী খান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে মাগুরা সদরের যশোর সড়কের কাটাখালি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নওশের আলী খান পৌর এলাকার সিতারামপুর গ্রামের ইমারত আলী খানের ছেলে। পেশায় তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।
নিহতের ছেলে শাকিল আহমেদ বলেন, আমার আব্বা ভোরে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে কাটাখালী বাজারে নিজের দোকান খুলতে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পথচারীরা আব্বাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবির জানান, ভোরে দুর্ঘটনাটি ঠিক কোন গাড়িতে হয়েছে, কেউ দেখতে পায়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!