ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে মহাসমাবেশ 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ২৫ ডিসেম্বর ২০২৪
সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে মহাসমাবেশ 
হবিগঞ্জে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে মহাসমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

টঙ্গী ইজতেমা ময়দানে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগের সাথীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ ও হামলা পরিচালনাকারী সন্ত্রাসী সাদপন্থীদের গ্রেফতার, শাস্তি ও নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলার কাশিমুল উলূম বাহুবল বাজার মাদরাসা মাঠে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে নিরস্ত্র ঘুমন্ত শুরায়ে নেজাম তাবলীগের সাথীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ ও হামলা চালায় সাদপন্থীরা। এতে চার জন মুসল্লি নিহত ও শতাধিক আহত হন। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, শাস্তি ও নিষিদ্ধের দাবিতে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।  

Advertisement

মহাসমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, শায়েখ মাওলানা আব্দুল খালিদ চলিতাতলী, মাওলানা আব্দুল মানিক বাহুবলী ও স্থানীয় উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। 

বক্তারা বলেন, সাদপন্থীরা কোনো তাবলীগ জামায়াত নয়, এরা সন্ত্রাসী সংগঠন, এরা কাদিয়ানী, এরা আওয়ামী লীগের দালাল, এরা ইসরাইল ও ভারতের দালাল। বর্তমান সরকারকে বাংলাদেশে এদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে এবং অনতিবিলম্বে টঙ্গীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!