[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে নছিমন খাদে পড়ে চালক নিহত
নিহত তুফান ইসলাম রাসেল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নছিমন উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুফান ইসলাম রাসেল (২৫) ভূরুঙ্গামারী উপজেলার পূর্ব বাগভান্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নছিমনচালক তুফান ইসলাম রাসেল তার গাড়ি নিয়ে ভূরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়া পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে লোকজন উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ভুরুঙ্গামারী থানা পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!