[ দেশজুড়ে ]
চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি, আহত ২
বায়েজিদ বোস্তামী থানা। ফাইল ফটো
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার গুলশান হাউজিং সোসাইটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ঐ এলাকার শামসুল আলমের ছেলে মাইনুদ্দিন ও কবির আহমদের ছেলে রাব্বি রাকিব।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন মাইনুদ্দিন ও রাব্বি রাকিব। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাইনুদ্দিনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!