বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম সেফু, সদস্য রফিকুল আলম, আইনজীবী খায়রুল কবির রুমেন ও আইনজীবী নাজমুল হুদা প্রমুখ।
.png)
বক্তারা বলেন, প্রথমে বাণিজ্য মেলার অনুমতি দেওয়া হয় ১৫-২০ দিনের জন্য। কিন্তু সেই মেলা চলে ৩-৪ মাস পর্যন্ত। একটি পর আরেকটি সংগঠন মেলাটি ভাড়া নেয়। ফলে আমরা ষোলঘরবাসী প্রতিবছর মারাত্মক যন্ত্রণা ভোগ করি। আমাদের সন্তানরা পরীক্ষা দিতে পারে না। সামনে এসএসসি পরীক্ষা, ওই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতির একটি বাধা বাণিজ্য মেলা।
তারা আরো বলেন, ষোলঘর স্টেডিয়ামে বাণিজ্য মেলা না দিয়ে অন্য কোনো মাঠে বাণিজ্য মেলা দেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছিল ষোলঘরবাসী। জেলা প্রশাসকের তাদের বলেছেন, আমি বিষয়টি দেখব। তারপরও গতকাল বাণিজ্য মেলার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বাণিজ্য মেলা বন্ধ করার জন্য ষোলঘরবাসী ও আলেম-ওলামাদের নিয়ে আইনি লড়াই লড়বেন আইনজীবীরা।