[ দেশজুড়ে ]
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
ছবি: সংগৃহীত
জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে মাদারীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর সরকারি সমন্বিত অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের যুগ্ম আহ্বায়ক সন্তোষ চন্দ্র চন্দের সভাপতিত্বে ও মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক বেদানন্দ হালদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন মাদারীপুর সকারি কলেজের দর্শন বিভাগের প্রধান কামাল আহমেদ, সদর হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন আহমেদ ও ডা. অখিল চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, উপজেলা কৃষি কমর্কর্তা মিল্টন বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।
.png)
মানববন্ধনে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সুপারিশ প্রত্যাহার ও সব উপসচিব পদে কোটা পদ্ধতি অবিলম্বে বাতিল করে প্রশাসনের সব স্তরে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান বক্তারা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!