[ দেশজুড়ে ]
সাদপন্থীদের হামলার প্রতিবাদে নড়িয়ায় মানববন্ধন
নড়িয়া উপজেলার ম্যাপ
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতে কর্মরত তাবলীগ জামাতের সাথী ও আলেম-ওলামাদের উপর উগ্ৰ সাদপন্থী সন্ত্রাসী কর্তৃক নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নড়িয়া পৌরসভার সামনে উপজেলার সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদ জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলার মসজিদের ইমাম মুফতি ইলিয়া হুজুর, নড়িয়া বাজার মসজিদের ইমাম মুফতি শহীদুল্লাহ, নড়িয়া থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল ওহাবসহ নড়িয়া উপজেলাধীন বিভিন্ন মসজিদে ইমামরাসহ নড়িয়া উপজেলার সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদ জনতা।
.png)
উপস্থিত বক্তারা বলেন, তাবলীগ জামাতে সাদপন্থী একটি সন্ত্রাসী গ্ৰুপ। বাংলার মাটিতে সাদপন্থী গ্ৰুপের কোনো জায়গা নেই। তাদেরকে দেশের কোনো মসজিদে জায়গা দেওয়া হবে না। আর যদি কেউ তাদেরকে মসজিদে জায়গা দেয়, আমরা তার প্রতিবাদ করবো।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!