শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে, শুক্রবার রাত ১১টা ২০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে চলাচল করছে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি।
.png)