ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-মানিকগঞ্জ থেকে দুই শতাধিক সাথীর কাকরাইল মসজিদে আগমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১০, ২৬ ডিসেম্বর ২০২৪
ঢাকা-মানিকগঞ্জ থেকে দুই শতাধিক সাথীর কাকরাইল মসজিদে আগমন
কাকরাইল মসজিদ। ফাইল ফটো

ঢাকা ও মানিকগঞ্জ জেলা থেকে তাবলীগ জামাত শুরায়ী নেজামের (জোবায়ের পন্থী) দুই শতাধিক সাথী কাকরাইল মসজিদে আগমন করেছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা ও মানিকগঞ্জ জেলা থেকে ২০০-২৫০ সাথী কেন্দ্রীয় মার্কাজ কাকরাইল মসজিদে মুসল্লি পরামর্শ সভায় যোগদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলা মার্কাজ মসজিদ থেকে জিম্মাদার মো. আব্দুল হান্নানের নেতৃত্বে ৫০-৬০ জন এবং অন্যান্য উপজেলা থেকে বিক্ষিপ্তভাবে ৭০-৮০ জন, ঢাকা জেলার সাভার উপজেলা মার্কাজ মসজিদ থেকে আমির মাওলানা আবু জাফরের নেতৃত্বে ১০ জন, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলা থেকে ৯০-১০০ জন শুরায়ী নেজামের সাথী কেন্দ্রীয় মার্কাজ কাকরাইল মসজিদে আগমন করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!