হবিগঞ্জে ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত কমিশনারের আগমন
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত কমিশনার মি. জেমস গোল্ডম্যান হবিগঞ্জে আগমন করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি জেলার বাহুবল উপজেলায় দি প্যালেস লাক্সারি রিসোর্টে আগমন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত কমিশনার মি. জেমস গোল্ডম্যান পরিবারসহ ঢাকা থেকে সড়কপথে হবিগঞ্জে বাহুবল উপজেলায় দি প্যালেস লাক্সারি রিসোর্টে আসেন। এখানেই তিনি বর্তমানে অবস্থান করছেন। তিনি ঐ হোটেলে আজ রাত্রীযাপন করবেন।
আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারপ্রাপ্ত হাই কমিশনার দি প্যালেস লাক্সারি রিসোর্ট থেকে পরিবারসহ সড়কপথে মৌলভীবাজার জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা যায়।
দি প্যালেস লাক্সারি রিসোর্ট: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী পাহাড়ে ৫ তারকা মানের দ্যা প্যালেস রিসোর্ট অবস্থিত। রিসোর্টের চারপাশে সবুজ পাহাড়ের সমারোহ আর মেঘের লুকোচুরি খেলা মনকে সহজেই সতেজ করে তোলে। প্রায় ১৫০ একর পাহাড়ি ভূমিতে ৩০ হাজার গাছ, ঝর্ণা, চা বাগান, রাবার বাগান দিয়ে সাজিয়ে পরিপূর্ণ করে দ্যা প্যালেস রিসোর্টের ভিলাগুলো গড়ে তোলা হয়েছে। চমৎকার নির্মাণশৈলী ও মনোরম পরিবেশের এই রিসোর্ট সত্যিকার অর্থেই যেন এক রাজপ্রাসাদ। হানিমুন কিংবা পরিবার নিয়ে নিরিবিলিতে ছুটির সময় কাটাতে চাইলে দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট একটি অতুলনীয় স্থান।