[ দেশজুড়ে ]
সচিবালয়ে আগুন লাগার ঘটনায় ময়মনসিংহে বিক্ষোভ
সচিবালয়ে আগুন লাগার ঘটনায় প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, বুধবার রাতে বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে সচিবালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নাশকতার আশঙ্কায় এ ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ জেলা শহরস্থ টাউন হল এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অর্ধশত মানুষ অংশ নেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!