ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া প্রেমিকের ভাইয়ের লাঠির আঘাতে গৃহবধূ নিহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ২৬ ডিসেম্বর ২০২৪
পরকীয়া প্রেমিকের ভাইয়ের লাঠির আঘাতে গৃহবধূ নিহত
ফাইল ছবি

নড়াইলের কালিয়ায় পরকীয়া প্রেমিকের ভাইয়ের লাঠির আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার পিরোলী গ্রামে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত খাদিজা বেগম উপজেলার পিরোলী গ্রামের রোমিও শিকদারের স্ত্রী। 

খবর পেয়ে বৃহস্পতিবার কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কিশোর রায়, কালিয়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিয়া উপজেলার পিরোলী গ্রামের রোমিও শিকদারের স্ত্রী খাদিজা তাদের প্রতিবেশী জুবেল শিকদারের সঙ্গে পরকীয়ায় জড়ান। এ নিয়ে স্বামীর সঙ্গে কলহের একপর্যায়ে রোববার (২২ ডিসেম্বর) দুই সন্তানের মা খাদিজা প্রেমিক জুবেল শিকদারের বাড়িতে গিয়ে উঠেন। সেখানে অবস্থানকালে পরদিন সোমবার (২৩ ডিসেম্বর) জুবেলের বড় ভাই জাহিদুল শিকদার খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ডিসেম্বর) খাদিজা মারা যান।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে খাদিজার বাবার বাড়ির লোকজন যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে নিয়ে যাওয়ায় ঘটনাটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জানাজানি হয়।

কালিয়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম এ ঘটনায় জড়িতদের দ্রুত আটকের আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!