সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে বিন্নাকুলি বাজারে সাতটি মোটরসাইকেল ও তিনটি দোকানঘর ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের ছোবান মিয়া ও লামাশ্রম গ্রামের মাইন উদ্দিনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মাইন উদ্দিনের পক্ষের আহতরা হলেন- লামাশ্রম গ্রামের মাইন উদ্দিন (৪০), কাজলবানু (৫০), ফাতেমা বেগম (৩৫), কবিতা বেগম (৪০), ফরিদা বেগম (২২)। অপরদিকে মোদেরগাঁও গ্রামের আহতরা হলেন- মাসুদ মিয়া (৪২), ফয়সল আহমদ (৪৪), শুকুর আলী (৪২), জাকির মিয়া (২৭) ও মনির মিয়া (৩০)। মোদেরগাঁও গ্রামের আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, বিন্নাকুলি বাজারে দুই পক্ষের মারামারির ঘটনা শুনেছি।
তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।