ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে জমি বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ২৭ ডিসেম্বর ২০২৪
হবিগঞ্জে জমি বিরোধে একজনকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে মফিল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত মফিল মিয়া নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুল আলী মিয়ার ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি নুর আলম।

Advertisement

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ মফিল মিয়ার সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল একই গ্রামের আক্তার মিয়ার ছেলে শান্ত মিয়াসহ তার লোকজনের। এ নিয়ে তাদের মধ্যে আদালতে মামলাও চলছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মফিল মিয়াকে একা পেয়ে উপর্যুপরি ছুরি দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে প্রতিপক্ষরা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিল মিয়া।

ওসি নুর আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!