[ দেশজুড়ে ]
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আতাউর রহমান ওরফে আক্তার সিকদার নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘর্ষের সময় প্রায় ১০০ ককটেল বিস্ফোরণ করা হয়। এতে উভয় পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
.png)
মাদারীপুর পুলিশ সুপার (এসপি) মো. সাইফুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!