ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৮, ২৫ ডিসেম্বর ২০২৪
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে তিনটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লতব্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকনের সঙ্গে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলীর পূর্ব বিরোধ চলছিল। এর জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামসুদ্দিন খান খোকনের লোকজন শাহ আলী মেম্বারের লোকজনের ওপর হামলা করে। দোকান ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় সংঘর্ষ বেঁধে যায়। এতে মরিয়ম বেগম, শিশু মোল্লা ও সজীব মিয়া টেঁটাবিদ্ধ হন। আরো আহত হন অন্তত সাতজন। টেঁটাবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

সাবেক ইউপি সদস্য শাহ আলী মেম্বার বলেন, আমি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজদিখান মারকাজ মসজিদে ছিলাম, মারামারির বিষয়টি পরে জানতে পেরেছি।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, খোকন মেম্বারের লোকজন শাহ আলী মেম্বারের লোকজনের ওপর হামলা করলে সংঘর্ষ বাঁধে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!