ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয়ে চাঁদা দাবি, পুলিশের জালে যুবক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ২৭ ডিসেম্বর ২০২৪
স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয়ে চাঁদা দাবি, পুলিশের জালে যুবক
অভিষেক ওরফে সোম অভি। ছবি: সংগৃহীত

বরিশালে অভিষেক ওরফে সোম অভি (৩০) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চারটি নকল আইডি কার্ড, একটি কালো রঙের ওয়াকি-টকি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানার এসআই মো. আল-আমিন নাঈম। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানার ২৯ নম্বর ওয়ার্ডস্থ ইছাকাঠী শাহ পড়ান সড়ক হাতেম আলী মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ভিষেক ওরফে সোম অভি আগৈলঝড়া থানার পতিহার গ্রামের লক্ষ্মন চন্দ্র সোম ওরফে পলাশ সোমের ছেলে। তিনি বর্তমানে কালিবাড়ী রোড (উত্তর), ১৯ নম্বর ওয়ার্ডের বরিশাল সরদার ম্যানশন আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানার ২৯ নম্বর ওয়ার্ডস্থ ইছাকাঠী শাহ পড়ান সড়ক হাতেম আলী মসজিদ সংলগ্ন জনৈক রানা হাওলাদারের হোটেলের সামনে নিজেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে স্থানীয়দের কাছে চাঁদা দাবি করেন। 

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে এয়ারপোর্ট থানায় জানান। পরে ওই থানার এসআই মো. আল-আমিন নাঈমের নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে চারটি নকল আইডি কার্ড, একটি কালো রঙের ওয়াকি-টকি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

এসআই মো. আল-আমিন নাঈম জানান, আটক অভিষেক ওরফে সোম অভির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!